Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

বেশ কয়েকদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। উইজার্ড শোবিজের আয়োজনে উড়াল দেন মালয়েশিয়ায়; তার সঙ্গে রয়েছেন একমাত্র ছেলে পদ্ম। দেশ ছাড়ার সময় সামাজিক মাধ্যমে ভক্তদের জানিয়েছিলেন পরী। এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেল জার্নির বিভিন্ন মুহূর্ত প্রকাশ করেছিলেন। শুধু তাই নয়, মালয়েশিয়ার রাস্তায় ছেলের সঙ্গে আনন্দঘন মুহূর্তও ভাগ করে নিয়েছিলেন। দেশটির রাজধানী শহর কুয়ালালামপুর থেকে একের পর এক বেশ কয়েকটি ছবিও ভাগ করে নেন পরীমণি। এবার এই চিত্রনায়িকাকে দেখা গেল এক আকাশচুম্বী ভবনের সামনে! রোববার রাতে ফেসবুকে পোস্ট করা একগুচ্ছ ছবিতে দেখা যায়, সাদা টাওয়েল জ্যাকেট ও কালো ইননারে ধরা দিয়েছেন নায়িকা। খোলা চুলে চোখ বন্ধ করে আকাশের…

Read More

বেশ চমক দেখিয়েছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘উৎসব’। শুধু দেশেই নয়, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রেও ছবিটি প্রত্যাশার চেয়ে ভালো সাড়া পেয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে সর্বোচ্চ শো চালানো হচ্ছে ‘উৎসব’। শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ ছবির পাইরেসির ঘটনায় দর্শকের মন খারাপ থাকলেও সেই ক্ষতি যেন পুষিয়ে দিয়েছে ‘উৎসব’। দিন যত যাচ্ছে, দর্শক আগ্রহ ততই বাড়ছে। তাই তো মুক্তির ২৯ দিনের পর দেশের প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটির টিকিট বিক্রি ছাড়িয়েছে ৫ কোটি টাকা। নির্মাতা তানিম নূর দর্শকের এমন ভালবাসায় আপ্লুত। এই নির্মাতা বলেন, ‘প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, দর্শকের যে ভালোবাসা পাচ্ছি সেটা অভূতপূর্ব। উৎসব যেন আলাদা উৎসবই তৈরি করে দিয়েছে।’…

Read More

টালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন স্টারকিড হিসেবে, খ্যাতিমান অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা হয়ে। তবে ক্যারিয়ারে বাবার ছায়া না নিয়ে নিজস্ব প্রতিভা ও পরিশ্রমেই প্রথম সারির নায়িকাদের তালিকায় নিজের অবস্থান তৈরি করেছেন। তবে এবার মেয়েকে নিয়ে এক মজার অভিযোগ করে বসলেন বাবা রঞ্জিত মল্লিক। সম্প্রতি এক টকশো-এ হাজির হয়েছিলেন বাবা-মেয়ে। সেখানেই কোয়েলের এক অভ্যাস নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেন রঞ্জিত। সেখানেই কথা প্রসঙ্গে এই বর্ষীয়ান অভিনেতা জানান, কোয়েল নাকি রেডি হতে বেশি দেরি করেন। সে সময় বাবার কথা শুনেই প্রতিবাদ করে ওঠেন অভিনেত্রী। রঞ্জিত মল্লিক মজা করে বলেন, এর জন্য অবশ্য একা কোয়েলকে দোষ দেবেন না তিনি। কারণ…

Read More

ভারতে ফের কঠোর অবস্থান নিল কেন্দ্র সরকার। সাময়িকভাবে আনব্লক হওয়া পাকিস্তানি তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো নতুন করে ব্লক করা হয়েছে। জানা গেছে, সম্প্রতি কিছু পাকিস্তানি অভিনেতা, প্রাক্তন ক্রিকেটার এবং বিনোদনমূলক প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট ভারতে দেখা যাচ্ছিল। তবে বিষয়টি জনসমক্ষে আসতেই দ্রুত ‘জরুরি অভ্যন্তরীণ পর্যালোচনা’র পর পুনরায় সেগুলোকে ব্লক করে দেওয়া হয়। এই তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, বিনোদন প্ল্যাটফর্ম হাম টিভি, এআরওয়াই ডিজিটালসহ বহু তারকার ইনস্টাগ্রাম, ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। জুলাই মাস থেকেই এগুলো ভারত থেকে অ্যাক্সেসযোগ্য হয়ে উঠেছিল, যদিও এর আগে পেহেলগামে হামলার পর সেগুলো ব্লক করা হয়েছিল। সরকারি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত…

Read More

বিচ্ছেদ হচ্ছে কি হচ্ছে না— সেই নিয়ে জল্পনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে। যদিও অভিষেক স্পষ্ট জানিয়েছিলেন, এসব গুজবের কোনো ভিত্তি নেই, তবু তাদের সম্পর্ক নিয়ে কৌতূহল পিছু ছাড়েনি। তবে এসব জল্পনার মাঝেই ফের ভাইরাল অভিষেকের একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে স্ত্রীর জন্য তার মুখে ছিল গর্বের ছাপ। ২০১৬ সালে এক সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, ‘ঐশ্বরিয়া ভালোবাসায় ভরা একজন মানুষ। ও কখনোই চিৎকার করে না। ওকে রেগে যেতে দেখার জন্য আপনাকে সত্যিই খুব খারাপ কিছু করতে হবে।’ সাক্ষাৎকারে ঐশ্বরিয়া ‘গ্ল্যামারাস’ ইমেজ নিয়েও প্রশ্ন করা হলে অভিষেক স্পষ্ট জানান, শুধুমাত্র চাকচিক্যের জন্য সিনেমা…

Read More

ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার ভোরের দিকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ভোরে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। এই হামলার কয়েক ঘণ্টা পর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, তারা ইসরায়েলের মধ্যাঞ্চলের জাফা এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।…

Read More

১২ দিনের সংঘাতের সময় ইসরায়েলি বাহিনীর ফেলা অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) দেশটির সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানের সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, গত মাসে ইসরায়েলি হামলার শিকার পশ্চিম ইরানের একটি এলাকায় বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত হন আইআরজিসির দুই সদস্য। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের খোরামাবাদে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের সময় ফেলা বিস্ফোরক রোববার সরানোর সময় গার্ড বাহিনীর দুই সদস্য নিহত হন। এর আগে গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা, পরমাণু বিজ্ঞানী এবং সামরিক উর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্য করে নজিরবিহীন বিমান হামলা শুরু…

Read More

ঢালিউড কিংবা টলিউড— এখন দুই বাংলাতেই সমানতালে কাজ করে যাচ্ছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। কখনো কলকাতা, আবার কখনো ঢাকা— সিনেমার প্রচার ও শুটিং নিয়েই দৌড়াদৌড়ি তার! তবে কাজের ব্যস্ততার ফাঁকেও মাটির সঙ্গে মিশতে ভালোবাসেন এই অভিনেত্রী; তা জানান দিয়েছেন বহুবার। কখনো নানা জাতের সবজি চাষ করছেন, আবার কখনও ফল! বলা বাহুল্য, অভিনয়ের পাশাপাশি বাগান কিংবা কৃষিকাজ তার যেন অন্যতম প্রিয় শখ। নিজের জন্য একটি ছোট্ট ফার্ম করেছেন জয়া আহসান; প্রায়ই সেখান থেকে ধরা দেন অভিনেত্রী। রোববার সামাজিক মাধ্যমে নিজের সেই ফার্ম হাউজের কিছু ছবি ভাগ করে নিলেন অনুরাগীদের মাঝে। তাতে দেখা যায়, পেঁপে, পিচফল এর মতো গাছ ও তার ব্যাপক…

Read More

মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তার অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। সম্প্রতি এক পোস্ট দিয়ে সুনেরাহ জানিয়েছেন, ‘সুন্দর জামাগুলো সবসময়ই আলমারিতে রেখে দিতাম।’ তিনি লিখেছেন, ‘সবচেয়ে সুন্দর জামাগুলো সবসময়ই আলমারিতে রেখে দিতাম বিশেষ দিনের জন্য। কিন্তু সেগুলো আর পরাই হয়নি কখনও।’ তার কথায়, ‘এখন থেকে আমি প্রতিটা দিন উদযাপন করব — বেঁচে থাকার জন্য, সুখী থাকার জন্য; মানসিক আর শারীরিকভাবে সুস্থ থাকার জন্য, প্রতিটা নিয়ামতের জন্য। এর চেয়ে বিশেষ আর কিছু কি হতে পারে? আলহামদুলিল্লাহ।’ প্রসঙ্গত, ২০১১ সালে র‌্যাম্প মডেলিং শুরু করেন সুনেরাহ বিনতে কামাল। এছাড়াও থিয়েটারেও অভিনয়…

Read More

বলিউড অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ তার পরিবার, ভক্ত ও চলচ্চিত্র জগৎ। গত ২৭ জুন মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এই শোক সহজে ভোলার নয়। প্রিয়তমা স্ত্রীকে হারানোর বেদনা বারবার তাড়া করে ফিরছে স্বামী পরাগ ত্যাগীকে। স্ত্রীর স্মরণে পরাগ ইনস্টাগ্রামে দ্বিতীয়বারের মতো একটি আবেগঘন পোস্ট করেছেন, যা তার গভীর শোকের প্রতিচ্ছবি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রয়াত স্ত্রী শেফালির সঙ্গে একাধিক ছবি পোস্ট করে পরাগ লিখেছেন, ‘আমার পরী, তোমাকে সবসময় মনে পড়ে। মনে হয় যেন তুমি আমার সঙ্গেই আছো। তোমাকে সারাজীবন ভালোবাসবো। আমার গুন্ডি, আমার সারাজীবনের ভালোবাসা…

Read More