ঝুঁকি ও ব্যবসার ধরন বিবেচনায় দেশের ৬১টি ব্যাংককে ১২ গ্রুপে ভাগ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সোমবার (৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, ২০টি ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে, ডিসেম্বরের মধ্যে সব ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে। ২০২৬-এর জানুয়ারি থেকে ব্যাংক রিস্ক বেইসড সুপারভিশন শুরু হবে। তিনি বলেন, আর্থিকভাবে রাজনৈতিক চাপ মোকাবিলায় রাজনীতিকে পরিশুদ্ধ হতে হবে। রাজনৈতিক গুণগত পরিবর্তন প্রাতিষ্ঠানিক ঝুঁকি নজরদারি দিয়ে সম্ভব নয়।
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, নারীরা নিরাপত্তা হারাবে, জুডিশিয়াল ব্যবস্থা ভেঙে পড়বে, আইনশৃঙ্খলা ভেঙে পড়বে। সে জন্য দরকার একটা নির্বাচিত সরকার। যেই সরকারের পেছনে রয়েছে জনগণ। সোমবার (৭ জুলাই) দুপুরে সিলেট নগরীর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিকের আমন্ত্রণে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয় মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এমনি এমনি হঠাৎ করে হাসিনা পালায় নাই, বহু মানুষের সংগ্রাম, রক্ত, ত্যাগ মিলিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত হলাম। আমরা তো লড়াই…
এবার এক ব্যতিক্রমী কাজ করে আলোচনায় চলে এলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। কোনো সিনেমা নয়, এক কন্যাশিশুর নামকরণ করেছেন তিনি; আর তা আলোচনায়! সদ্যই মুক্তি পেয়েছে আমিরের নতুন ছবি ‘সিতারে জামিন পার’। যা প্রশংসা কুড়াচ্ছে দর্শকমহলে। এমন সফলতার মাঝে এক বিশেষ নিমন্ত্রণে হায়দেরাবাদে উড়ে যান আমির। সেখানে যেয়েই একটি শিশুর নাম রাখেন তিনি। মূলত সেই শিশুকন্যা দক্ষিণী অভিনেতা বিষ্ণু বিশাল ও প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টার কন্যাসন্তান। গত ২২ এপ্রিল তাদের পরিবারে আগমন ঘটে এই নতুন অতিথির। সেই আনন্দেই আয়োজন হয়েছিল নামকরণ উৎসবের, যেখানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমির খান; এই নায়ক শিশুটির নাম রাখেন ‘মীরা’। জ্বালা ও বিষ্ণু…
বর্তমান ওটিটি কনটেন্টের ধারা নিয়ে সরাসরি বিরক্তি প্রকাশ করলেন বলিউডের বাবু ভাইয়া খ্যাত অভিনেতা পরেশ রাওয়াল। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানালেন, অধিকাংশ ওয়েব সিরিজেই অতিরিক্ত যৌনতা ও অশ্রাব্য ভাষা স্থান পাচ্ছে, যা শুধুমাত্র দর্শকের দৃষ্টি আকর্ষণের সস্তা কৌশল বলে মনে করেন তিনি। তবে এখনকার সময়ের রগরগে কনটেন্ট মোটেই পছন্দ নয় এই বর্ষীয়ান অভিনেতার। সেই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বলেন, ‘এখন তো প্রায় সব সিরিজেই গালিগালাজ থাকে। কথায় কথায় যৌনতার দৃশ্য দেখানো হয়। সেটাও কোনো যুক্তি ছাড়াই। এখন মনে হয়, এটা সস্তার প্রচার কৌশলী ছাড়া আর কিছুই নয়। যাতে দর্শকদের দৃষ্টি আরও আকর্ষণ করা যায়। কিন্তু দর্শকরাও এবারে বিরক্ত…
টানা ১২ দিনের তীব্র সংঘাত শেষে এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে। সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ এক সংঘাত ছিল এটি। সংক্ষিপ্ত এ যুদ্ধে ইসরায়েলের লাগাতার হামলায় ৯ শতাধিক মানুষ মারা গেছে ইরানের। সেইসঙ্গে সশস্ত্র বাহিনীর প্রধানসহ অন্তত ২৪ জন শীর্ষ কমান্ডার ও ১৪ জন পরমাণু বিজ্ঞানীও হারিয়েছে ইরান। এ ছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের টার্গেটে ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। এককথায় ইরানের কোমর একেবারে ভেঙে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এই মুহূর্তে কিছুটা ঠান্ডা পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু, আর কতদিন পরিস্থিতি এমন স্থিতিশীল থাকবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়ে গেছে।…
পরনে কালো প্যান্ট ও কালো লম্বা হাতা জ্যাকেট। খোলা চুল। চোখে কালো রঙের সানগ্লাস। হাতে ছিল ব্যাগ। মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে এমন বেশেই নামেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। কিন্তু চোখে কালো চশমা পরে থাকলেও তিনি লুকিয়ে রাখতে পারেননি তার অশ্রু। বিমানবন্দরে অঝোরে কাঁদলেন এই অভিনেত্রী। গতকাল রোববার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। তবে ঘটনাটি কবেকার তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়, কাঁদতে কাঁদতে বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায় নোরাকে। চোখ ঢাকা থাকলেও তার মুখের অভিব্যক্তি স্পষ্ট বলে দেয়, মন ভালো নেই অভিনেত্রীর। অঝোরে কাঁদতে কাঁদতেই প্রবেশ করছেন তিনি। পেছনে ছিলেন তার…
আবারও শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘লহু’-এর শুটিং। দীর্ঘ টানাপড়েনের অবসান ঘটার পর অবশেষে জানা গেল এমনই সুসংবাদ। সিরিজটিতে রয়েছেন ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ; তার সঙ্গে জুটি বাঁধছেন ওপার বাংলার জনপ্রিয় মুখ সোহিনী সরকার। সিরিজটি নির্মাণ করছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি, পরিচালনার দায়িত্বে আছেন ওপার বাংলার রাহুল মুখার্জী। শুটিং শুরু হয়েছিল আগেই, তবে ফেডারেশনের কিছু নিয়ম লঙ্ঘনের অভিযোগে থমকে যায় প্রজেক্টটি। ভারতীয় গণমাধ্যমের খবর থেকে জানা যায়, ডিরেক্টরস ফেডারেশনের নিয়ম না মেনে পরিচালক সিরিজটির শুটিং শুরু করেন। আর এর ফলে ফেডারেশনের পক্ষ থেকে সাসপেন্ড করা হয় পরিচালককে। এরপর এই ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দেয় সমগ্র টালিউডে। অবশেষে সেসব জটিলতার অবসান…
মা হওয়ার পর কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য রক্ষায় আট ঘণ্টার বেশি কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা পাড়ুকোন। ‘স্পিরিট’ ছবিতে এই শর্ত মানতে নারাজ হওয়ায় ছবির পরিচালক বাদ দেন অভিনেত্রীকে। যদিও এ নিয়ে ইন্ডাস্ট্রিজুড়ে তোলপাড় কম হয়নি। দীপিকা এরপর হাসিমুখেই সিদ্ধান্তটি গ্রহণ করেন। এতে বলিউডের অনেক তারকারা দীপিকার সঙ্গে একমত হন। তবে এর বিপরীত হতে দেখা গেল দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বরং দীপিকাকে খোঁচা দিয়ে কথা বললেন নায়িকা। তার দাবি, আট কেন, সিনেমার স্বার্থে ১২ ঘণ্টাও কাজ করা যায়। রাশমিকা বলেন, ‘গোটা দেশ এই নিয়ে আলোচনা করছে। কিন্তু কাজের সময় তো সেই কাজ আর টিমের ওপর নির্ভর…
চিত্রনায়িকা মিষ্টি জান্নাত বরাবরই বিভিন্ন কারণে থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে; সিনেমায় অভিনয়ের মাধ্যমে যতটা না, ব্যক্তিজীবনের নানা কাণ্ড-কাহিনি দিয়েই বেশি সংবাদের শিরোনাম হন। বিশেষ করে মেগাস্টার শাকিব খানের সঙ্গে ছবি প্রকাশ করে বেশ কয়েকদিন ধরে আলোচনায় ছিলেন; ফের নতুন করে ছবি প্রকাশ করতেই আবার আলোচনায় এই নায়িকা। সম্প্রতি সামাজিক মাধ্যমে শাকিব খানের সঙ্গে পুরোনো একটি ছবি শেয়ার করেছেন মিষ্টি জান্নাত। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘ভালো থাকবেন, প্রথম আমি।’ ফলে নতুন করে তৈরি হয়েছে নানা জল্পনা। আবার এমন দৃশ্য অবশ্য নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার শাকিবের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন এই নায়িকা। ফলে নতুন করে নানা ধরনের গুঞ্জন ছড়াতে সময় লাগেনি…
বেশ কয়েকদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। উইজার্ড শোবিজের আয়োজনে উড়াল দেন মালয়েশিয়ায়; তার সঙ্গে রয়েছেন একমাত্র ছেলে পদ্ম। দেশ ছাড়ার সময় সামাজিক মাধ্যমে ভক্তদের জানিয়েছিলেন পরী। এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেল জার্নির বিভিন্ন মুহূর্ত প্রকাশ করেছিলেন। শুধু তাই নয়, মালয়েশিয়ার রাস্তায় ছেলের সঙ্গে আনন্দঘন মুহূর্তও ভাগ করে নিয়েছিলেন। দেশটির রাজধানী শহর কুয়ালালামপুর থেকে একের পর এক বেশ কয়েকটি ছবিও ভাগ করে নেন পরীমণি। এবার এই চিত্রনায়িকাকে দেখা গেল এক আকাশচুম্বী ভবনের সামনে! রোববার রাতে ফেসবুকে পোস্ট করা একগুচ্ছ ছবিতে দেখা যায়, সাদা টাওয়েল জ্যাকেট ও কালো ইননারে ধরা দিয়েছেন নায়িকা। খোলা চুলে চোখ বন্ধ করে আকাশের…
