Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই। এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মালয়েশিয়ায় বাংলাদেশিদের জঙ্গি ট্যাগ দেওয়া ইস্যুতে উপদেষ্টা বলেন, দেশে যে ৩ জনকে পাঠানো হয়েছে তাদের কেউ জঙ্গি নয়। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস রিলিজও দিয়েছিল। মূলত তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনজনকে ফেরত পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মালয়েশিয়ার পুলিশের চিফ যে পাঁচজনকে নিয়ে কথা বলেছেন সেই পাঁচজন দেশে আসেনি। তাদের সঙ্গে আমাদের সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমরা তদন্ত করে…

Read More

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। দলটিকে সংস্কার বিরোধী বলে প্রচার করছে একটি কুচক্রীমহল। তারা কোন উদ্দেশ্যে এটা করছে সেটি জানা প্রয়োজন। রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর গুলশানের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমাদের উদ্দেশ্য নিয়ে কারও কোনও সন্দেহ থাকতে পারে না। আমাদের লক্ষ্য পরিস্কার, গত ১৫ বছর ধরে শেখ হাসিনা যে গণতন্ত্রকে হরন করেছে আমরা সেটি পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে।…

Read More

হৃতিক রোশনের ব্লকবাস্টার হিট ছবি ‘ওয়ার’ মুক্তির ছয় বছর পেরিয়ে গেছে। এবার আসছে এর বহু প্রতীক্ষিত সিক্যুয়েল, যেখানে হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওয়ার টু’ আর মুক্তির আগেই ছবিটি গড়ে ফেলেছে এক অবিশ্বাস্য রেকর্ড, যা এর আগে কোনো ভারতীয় ছবি করতে পারেনি। ২০০ কোটি টাকা বাজেটের এই ছবিটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে। এরই মধ্যে জানা গেছে, ‘ওয়ার টু’ বিশ্বব্যাপী মোট ৭ হাজার ৫০০টি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে। ভারতীয় সিনেমার ইতিহাসে এত বড় পরিসরে বিশ্বজুড়ে কোনো ছবি মুক্তি পাওয়ার ঘটনা এটাই প্রথম।…

Read More

রণবীর সিংয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখে ভক্তরাও অবাক। রণবীর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সমস্ত পোস্ট মুছে ফেলেছেন। এমনকী তিনি তার প্রোফাইলের ছবিও সরিয়ে ফেলেছেন এবং কালো করে রেখেছেন। ভক্তরা অবাক হয়েছেন কেন রণবীর এমন করলেন। আরও একটি ভাবার বিষয় হল, রণবীর তার জন্মদিনের একদিন আগে এই সব করেছেন, যার কারণে ভক্তরা অনুমান করছেন যে তিনি কি তার আসন্ন কোনো কাজের জন্য এটা করেছেন? আজ ৬ জুলাই, ৪০ বছরে পা রাখলেন এই অভিনেতা। শনিবার হঠাৎই রণবীরের ইনস্টাগ্রামে চোখ রাখতেই তার ভক্তরা দেখলেন অভিনেতার ইনস্টাগ্রামে কোনো পোস্ট নেই। এতবছর ধরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের যাবতীয় যা ছবি পোস্ট করেছিলেন রণবীর তা এক নিমেষে…

Read More

পাঞ্জাবের একটি ক্লিনিকে রোগী দেখার সময় হঠাৎই গুলি করে খুনের চেষ্টা করা হয়েছে জনপ্রিয় পাঞ্জাবি অভিনেত্রী তানিয়ার বাবা, চিকিৎসক অনিল জিৎ সিং কম্বোজকে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার (৪ জুন) দুপুরে পাঞ্জাবের এক ক্লিনিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা দুইজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি রোগীর ছদ্মবেশে ক্লিনিকে ঢোকেন। প্রথমে চিকিৎসকের সঙ্গে কথাও বলেন তারা। হঠাৎ করেই চিকিৎসকের কাছাকাছি এসে গুলি চালিয়ে পালিয়ে যায় ওই দুই দুষ্কৃতী। গুলিবিদ্ধ অবস্থায় ডা. কম্বোজ মাটিতে লুটিয়ে পড়লে তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটজনক। পুলিশ জানিয়েছে, কয়েকদিন ধরেই তিনি অজানা নম্বর…

Read More

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার ফেসবুক অ্যাকাউন্টে প্রায়শই একটি বাচ্চার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও ক্লিপ দেখা যায়। সম্প্রতি ফেসবুকে কয়েকটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, সেই বাচ্চার মা হচ্ছেন তানজিন তিশা। মূলত, শুক্রবার (৪ জুন) রাতে মার্কিন মুলুকে অভিনেতা জায়েদ খানের টকশোতে হাজির হন তিশা। যেখানে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? জবাবে তিশা বলেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’ অভিনেত্রী বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু…

Read More

অনেক দিন ধরেই বড় পর্দায় দেখা যাচ্ছে না বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরিকে। আপাতত কোনও ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন বলে শোনা যাচ্ছে না। তবে পর্দায় না থাকলেও বরাবরই সংবাদের শিরোনামে থেকেছেন ছিপছিপে চেহারার নার্গিস। পর্দায় তার প্রাণোচ্ছল অভিনয় যেমন মন কেড়েছে দর্শকের, তেমন নার্গিসের ফিটনেস-রুটিনের প্রেমেও পড়েছেন অনেকে। যদিও এই ছিপছিপে চেহারা পেতে কম কাঠ খড় পোড়াননি অভিনেত্রী। কড়া ডায়েটে থেকেছেন, এমনকি বছর দু’বার একটানা ৯ দিন শুধু পানি খেয়েই নাকি কাটিয়েছেন। এমনিতেই যৌবন ধরে রাখতে বলিউড থেকে টেলিভিশনের নায়িকা সকলেই মুখে বোটক্স, ফিলার করান। কখনও অস্ত্রোপচার করে বদলে ফেলেন নাক, ঠোঁট, চোয়াল। বেশ কয়েকজন নায়িকা নাকি রোগা হওয়ার জন্য, বা…

Read More

পবিত্র আশুরা উপলক্ষ্যে শিয়া সম্প্রদায়ের শোকাবহ তাজিয়া মিছিল শুরু হয়েছে। পুলিশসহ বিভিন্ন বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে এই মিছিল শুরু হয়েছে। রোববার (৬ জুলাই) সকাল ১০টায় রাজধানীর ৪০০ বছরের পুরোনো হোসনি দালান থেকে এই শোক মিছিল শুরু হয়। তাজিয়া মিছিলটি হোসনি দালান ইমামবাড়া থেকে রাজধানীর আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব ঘুরে ধানমন্ডি গিয়ে শেষ হবে। মিছিলে অংশ নেওয়া অধিকাংশকেই কালো পোশাক পরিধান করতে দেখা যায়। এছাড়া তাদের হাতে প্রতীকী ছুরি, আলাম, পতাকা বা নিশান, বেস্তা, বইলালামও দেখা যায়। এদিকে তাজিয়া মিছিল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়। মিছিলে অগ্রভাগে, মধ্যবর্তী অংশে ও শেষে আইনশৃঙ্খলা বাহিনীর…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিরোধের পর নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানান তিনি। খবর বিবিসি। পোস্টে ইলন মাস্ক লেখেন, নতুন দলের নাম ‘আমেরিকা পার্টি’। জনগণের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার জন্য দলটি গঠন করা হয়েছে। অপ্রয়োজনীয় খরচ ও দুর্নীতির মাধ্যমে যখন দেশকে দেউলিয়া করা হচ্ছে, তখন আমরা প্রকৃতপক্ষে একদলীয় ব্যবস্থায় বাস করছি, গণতন্ত্রে নয়। প্রতিবেদনে বলা হয়, তবে দলটি দেশটির নির্বাচন কমিশনের কাছ থেকে নিবন্ধন নিয়েছে কি না তা স্পষ্ট নয়। তাছাড়া, দলটির নেতৃত্ব নিয়ে বিস্তারিত তথ্য দেননি মাস্ক।…

Read More

প্রথম ওয়ানডেতেই জয়ের দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু শান্ত-মিরাজদের অবিশ্বাস্য ব্যাটিং ধসের কারণে লঙ্কানরা ম্যাচটি জিতে নেয়। দ্বিতীয় ওয়ানডে জিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ২৪৯ রানের লক্ষ্য দেওয়ার পর তানভীর-শামীমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬ রানের জয় নিশ্চিত করে সিরিজে সমতা ফিরিয়েছে। এরপরই বড় সুখবরটি পেল বাংলাদেশ। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তারা এগিয়েছে এক ধাপ। লঙ্কানদের সঙ্গে সাদা বলের এই সিরিজ শুরুর আগে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৭৬ রেটিং নিয়ে দশম স্থানে ছিল বাংলাদেশ। তখনই জানা যায়, টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার ভালো সুযোগ আছে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাত্র ১টি জয় পেলেই র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠবে তারা। গতকাল (শনিবার) রাতে লঙ্কানদের হারিয়ে…

Read More