অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকার চাহিদা মতো ধান চাল সংগ্রহ শেষ করেছে। আগামী মাস থেকে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে। এটা শুরু হলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে। শনিবার (৫ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউসের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। সভায় খাদ্য উপদেষ্টা বলেন, চালের দাম কিছুটা বেড়েছে, এটা সত্য। চালের বাজার নিয়ন্ত্রণে নওগাঁ ও কুষ্টিয়ার সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া আগামী মাসের…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
টেক জায়ান্ট মাইক্রোসফট ২৫ বছর পর পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। কর্মী সংখ্যা কমানোর বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে সংস্থাটি পাকিস্তানে তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র : দ্য হিন্দু গত শুক্রবার বিভিন্ন স্টেকহোল্ডার জানিয়েছেন, মাইক্রোসফটের অফিস বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতি আরও সমস্যার মুখে পড়বে। পাকিস্তানে তাদের অফিস বন্ধ করে দেওয়ার সময় মাইক্রোসফট বিশ্বব্যাপী ক্লাউড-ভিত্তিক, অংশীদার-নেতৃত্বাধীন মডেলে তাদের কার্যক্রম স্থানান্তরের কথা উল্লেখ করেছে। ২০২৩ সালের পর থেকে সবচেয়ে বড় ছাঁটাইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী প্রায় ৯ হাজার ১০০ জন (তাদের কর্মীবাহিনীর প্রায় ৪ শতাংশ) কর্মী ছাঁটাই করার পর এবার পাকিস্তানে এই পদক্ষেপ নেওয়া হলো। মাইক্রোসফট পাকিস্তানের সাবেক প্রতিষ্ঠাতা কান্ট্রি ম্যানেজার…
গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে দ্য ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। গত ১৫ বছরের সাংবাদিকতায় ব্যর্থতা ছিল উল্লেখ করে শফিকুল আলম বলেন, এ সময়ে তিনটি বিতর্কিত নির্বাচন ও অসংখ্য মানুষ গুম-খুনের শিকার হয়েছে। বিএনপি বারবার বলছে, তাদের নেতা-কর্মীদের নামে ৬০ লাখ মামলা দিয়েছিল তৎকালীন সরকার। এগুলো নিয়ে আমরা কতটুকু সত্য সাংবাদিকতা করেছি- সেই আলাপ এখন হওয়া উচিত। এ প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ বছরের সাংবাদিকতা…
অতি ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। রোববার (৬ জুলাই) সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, ভয়াবহ বন্যায় নিহতদের মধ্যে কের শহরে ৪৩ জন, ট্র্যাভিস শহরে চারজন এবং এবং বার্নেট শহরে তিনজন রয়েছেন। এখন পর্যন্ত প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে। শহরগুলোর কর্মকর্তারা জানান, জীবিতদের সন্ধানে শত শত উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযানে হেলিকপ্টার, ড্রোন, নৌকা এবং অসংখ্য কর্মী অংশ নিয়েছেন। নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত কাজ অব্যাহত থাকবে এবং চলবে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, প্রতিটি ব্যক্তিকে খুঁজে বের করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।…
টানা ১২ দিনের তীব্র সংঘাত শেষে এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে। সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ এক সংঘাত ছিল এটি, যেখানে ইসরায়েলের লাগাতার হামলায় ৭ শতাধিক মানুষ মারা গেছে ইরানের। সেইসঙ্গে সশস্ত্র বাহিনীর প্রধানসহ অন্তত ২৪ জন শীর্ষ কমান্ডার ও ১৪ জন পরমাণু বিজ্ঞানীও হারিয়েছে ইরান। এছাড়া টার্গেটে ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। এককথায় ইরানের কোমর একেবারে ভেঙে দেওয়ার পরিকল্পনা ছিল মার্কিন মদদপুষ্ট ইসরায়েলের। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে সংঘাত শুরুর পরই আত্মগোপনে চলে যান খামেনি। কিন্তু, যুদ্ধবিরতি ঘোষণার পরও দেখা নেই তার। দিন যতো গড়াতে থাকে, দানা বাঁধতে থাকে শঙ্কা; ডানা মেলতে থাকে নানা জল্পনা-কল্পনা।…
আজ ১০ মহররম, পবিত্র আশুরা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নানা-কর্মসূচির মাধ্যমে সারা দেশে পবিত্র আশুরা পালন করা হবে। কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনাবহুল এ দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এ দিনটি গুরুত্বের সঙ্গে পালন করা হয়। ৬১ হিজরির আজকের এই দিনে ফোরাত নদী-তীরবর্তী কারবালার ময়দানে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.)। তিনি হজরত আলী (রা.) ও হজরত ফাতেমার (রা.) পুত্র। হজরত আলীর মৃত্যুর পর খলিফা হন হজরত মুয়াবিয়া (রা.)। জীবদ্দশাতেই তিনি পুত্র ইয়াজিদকে উত্তরাধিকার মনোনীত করেন।…
দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই চালের বাজার স্বাভাবিক হবে। শনিবার (৫ জুলাই) যশোর সার্কিট হাউসে খুলনা বিভাগের ১০ জেলার খাদ্য সংগ্রহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খাদ্য উপদেষ্টা বলেন, ‘চলতি মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি খাদ্যশস্য উৎপাদন হয়েছে। খাদ্য মজুত বর্তমানে অত্যন্ত সন্তোষজনক। খুলনা বিভাগে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। ইতোমধ্যে ৭২ শতাংশ ধান ও চাল সংগ্রহ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ সংগ্রহের লক্ষ্য পূরণ হবে।’ বাজারে চালের দাম না…
পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। পবিত্র আশুরা উপলক্ষে শনিবার (৫ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। ড. ইউনূস বলেন, পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদতবরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি বলেন, ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম। ইসলামের এই সুমহান আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম হজরত ইমাম হোসেন (রা.), তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচরবৃন্দ…
গাজায় চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনে ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে অন্তত ৩১ সেনা নিহত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে এ তথ্য জানায় ‘মিডল ইস্ট মনিটর’। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত ৪৪০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ৭২ জন প্রাণ হারিয়েছেন অভিযান সংশ্লিষ্ট দুর্ঘটনায়, যা মোট নিহত সেনাদের প্রায় ১৬ শতাংশ। ‘ফ্রেন্ডলি ফায়ার’-এ (অর্থাৎ নিজেদের সেনাদের ছোড়া গুলিতে) নিহত হয়েছেন ৩১ জন। এ ছাড়া গোলাবারুদ বিস্ফোরণে ২৩ জন, সাঁজোয়া যানচাপায় ৭ জন এবং অজ্ঞাত গুলিবর্ষণে মারা গেছেন আরও ৬ জন। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে আবার আগ্রাসন শুরু হওয়ার পর…
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সঞ্চয়পত্রের মুনাফা হার বাড়িয়ে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। ব্যাংকেও তো তারল্যের ব্যাপার আছে। ব্যালেন্স করে দেখতে হবে। সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক কোত্থেকে টাকা পাবে? শনিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ব্যাংক পুনর্বাসনের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে। ইসলামী ব্যাংক এর একটি উদাহরণ। এ ব্যাংকে আস্থা ফিরে আসছে। অন্য ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করা হয়েছে। এটার প্রথম শর্ত হলো যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে,…
