দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী নেতাদের পৈশাচিক দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষ্যে দেয়া এক বাণীতে এমন মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, ১০ই মহররম ইসলাম ধর্মালম্বীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন। বিশ্বের ইতিহাসে এই দিনটিতে অসংখ্য ঘটনা সংঘটিত হয়। এক বিয়োগান্তক বিষাদময় ঘটনার স্মৃতি বিজড়িত এই দিনটি পবিত্র আশুরা হিসেবে পালিত হয়ে থাকে। অন্যায়-অবিচার জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ) এই দিনে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। ইমাম হোসেন (রাঃ) এর আত্মত্যাগ সারা দুনিয়ার…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রায় দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। বয়স ৫০-এর গণ্ডি পেরুলেও এখনও নায়িকার চরিত্রেই দেখা মেলে তার। সম্প্রতি ‘ম্যাডাম সেনগুপ্ত’ সিনেমায় অভিনয় করেছেন ঋতুপর্ণা। এতে রাহুল বোসের সঙ্গে ফের জুটি বেঁধেছেন। সায়ন্তন ঘোষাল নির্মিত সিনেমাটি ৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটির নাম পড়ে ধারণা হতে পারে—এটি ঋতুপর্ণার বায়োপিক; আদতে তা নয়। এটি থ্রিলার ঘরানার সিনেমা। সিনেমাটিতে কার্টুনিস্ট রঞ্জনের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা রাহুল বোস। অন্যদিকে অনুরেখা সেনগুপ্তর চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা। গল্পে রাহুল বোস ও বিবাহিত ঋতুপর্ণার বন্ধুত্বের সীমকরণ উঠে এসেছে। সিনেমার গল্প বন্ধুত্ব নিয়ে। ফলে ঋতুপর্ণার কাছে জানতে…
বাণিজ্যযুদ্ধের উত্তাপের মধ্যে আবারও শুল্ক হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ নিয়ে ১২টি দেশের কাছে ‘শেষ মুহূর্তের প্রস্তাব’ পাঠানো হচ্ছে। চিঠিগুলো সোমবার পাঠানো হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। খবর রয়টার্স শুক্রবার (৪ জুলাই) নিউ জার্সিতে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি কিছু চিঠি সই করেছি। সোমবার তা পাঠানো হবে, সম্ভবত ১২টি দেশে। ভিন্ন ভিন্ন হারে শুল্ক আরোপের প্রস্তাব থাকছে এসব চিঠিতে।’ তবে কোন কোন দেশকে এই চিঠি পাঠানো হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষায়, ‘সোমবারই সব জানবেন।’ গত এপ্রিলে ট্রাম্প…
বলিউডে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে রাজ করছেন সালমান খান। একের পর এক রোম্যান্টিক চরিত্রে দর্শকের মন জিতে নিয়েছেন। তবু এখনও পর্যন্ত তার সিনেমায় নেই ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর দৃশ্য। বলা বাহুল্য, সালমানের ক্যারিয়ারে যেন ‘নো কিসিং পলিসি’ এক স্বঘোষিত সিদ্ধান্ত। বলিউডের অন্দরে শোনা যায়, সালমান যেকোনো নবাগতের জীবন গড়ে দিতে পারেন ইন্ডাস্ট্রিতে; আবার চাইলে কারও ক্যারিয়ারও ধ্বংস করে দিতে পারেন। যেমন সালমান বলিউডকে দিয়েছেন বেশ কিছু নায়িকা- তাদের মধ্যে ক্যাটরিনা কাইফ অন্যতম। তার প্রেম জীবন নিয়েও রয়েছে বিস্তর চর্চা। এখন পর্যন্ত ছয়টি সম্পর্কের কথা স্বীকার করেছেন সালমান। সংগীত বিজলানি, ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে ক্যাটরিনার নামও রয়েছে তালিকায়।…
ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য শহরে হাজার হাজার মানুষ গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে বিক্ষোভ সমাবেশ করেছে। ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করে হুতি বিদ্রোহী গোষ্ঠী, যারা গত কয়েক মাস ধরে ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়ে আসছে। সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি পতাকা ও ইয়েমেনের পতাকা বহন করে এবং ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেয়। হুতি নেতা আবদুল মালিক আল-হুথি এক ভিডিও বার্তায় বলেন, ‘গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা যতদিন শ্বাস নেব, ততদিন ফিলিস্তিনের পাশে থাকব।’ গত অক্টোবরে, গাজায় হামাসের হামলার পর থেকে ইসরায়েলের বিধ্বংসী সামরিক অভিযানে এখন পর্যন্ত ৩৮ হাজারের…
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ ইস্যুতে নিজেদের অবস্থান এবার পুরোপুরি স্পষ্ট করল চীন। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় তারা মেনে নেবেন না। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাসের সঙ্গে বৈঠক করেন ওয়াং ই। চার ঘণ্টাব্যাপী সেই কাজা কালাস রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে চীনের চূড়ান্ত অবস্থান জানতে চাইলে ওয়াং বলেন, “বেইজিং কোনোভাবেই এ যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নেবে না। আমরা রাশিয়াকে হারতে দেবো না।” কী কারণে চীনের এই অবস্থান— তা ও ব্যাখ্যা করেছেন ওয়াং ই। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হলে যুক্তরাষ্ট্রের মনযোগের কেন্দ্রে চলে…
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৫ জুলাই) রাজধানীর ডেইলি স্টার ভবনে অনুষ্ঠিত ‘গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা’ এক সেমিনারে এ কথা জানান। তিনি জানান, সাংবাদিকতা এক সময় অনেক বেশি সরকার নিয়ন্ত্রিত ছিল। সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটি মুক্ত এবং ভয়ডরহীন পরিবেশ গড়ে তুলতে চাইছি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও জানান, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে নতুন যে আইন এসেছে, তা কোনোভাবেই প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করে না। এই কয়মাসে সরকার চেয়েছে কোনো সিক্রেট এজেন্সি যেন সাংবাদিকদের ফোন না দেয়। ভুল সংবাদ হলে তা বলার আলাদা…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নতুন গোপন স্থানে পুনরায় শুরু করতে পারে। তিনি বলেন, তেহরান এখনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি এবং আন্তর্জাতিক পরিদর্শনেও সম্মতি দেয়নি। স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “আমরা ইরানের পারমাণবিক ক্ষমতা স্থায়ীভাবে পেছনে ঠেলে দিয়েছি। তবে এটা স্পষ্ট, তারা কিছু গোপন স্থানে কর্মসূচি পুনরায় শুরু করতে পারে।” তিনি আরও যোগ করেন, “তারা এখনও পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে পূর্ণাঙ্গভাবে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো পরিদর্শনের অনুমতি দেয়নি। এমনকি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমও তারা আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করেনি।” এদিন গাজা যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তি নিয়েও আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন,…
বেকারত্ব হ্রাস, দারিদ্র দূরীকরণ ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে এ আহ্বান জানান তিনি। দুর্গত মুসলিমদের যথেষ্ট সহায়তা করা যাচ্ছে না জানিয়ে উপদেষ্টা রিজওয়ানা বলেন, থ্রি-জিরো তত্ত্ব অনুসরণ করলে তা মুসলিম বিশ্বে উন্নয়ন, পরিবেশ, কর্মদক্ষতা ও কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রসঙ্গত, মুসলিম বিশ্বের প্রায় ১৫টি দেশ থেকে অর্ধশতাধিক প্রতিনিধির অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট। সামিটে অংশ নেয়া উদ্যোক্তারা বলেন, এটি শুধু সম্মেলন নয়; এটি একটি আন্দোলন, পরিবর্তনের উদ্যোগ। মুসলিম বিশ্ব সামাজিক ব্যবসার মাধ্যমে…
আগামী পাঁচ দিন টানা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের পরও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (৫ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত…
