Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

মানুষের সমস্যার সমাধান করাই আমাদের দলের রাজনীতি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (৪ জুলাই) রাত পৌনে ১২টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের গাইবান্ধা মোড়ে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল কাজ। আমরা মনে করি, জনগণই আমাদের বৈধতা। তিনি আরও বলেন, যে স্বপ্ন নিয়ে তরুণেরা রাজপথে নেমে এসেছিল, যে স্বপ্ন নিয়ে আপনার ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছিল, আন্দোলন করেছিল, স্বৈরাচার হটিয়েছিল, সেই স্বপ্ন অবশ্যই আমাদের বাস্তবায়ন করতে হবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। আপনাদের এখানে যারা সংগঠক আছেন, তারা ঘোড়াঘাটবাসীর…

Read More

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাইয়ে শহীদ হতে না পারাটা আমার জন্য আফসোসের। শুক্রবার (৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, গতবছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। এদেশের জনগণ তার পরিণতি কী করেছে তা সবারই জানা। এরপর নিজের অভিজ্ঞতা স্মরণ করে যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা লেখেন, ৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ এলে কখনো পিছপা হবো না। স্ট্যাটাসে তিনি জুলাই মাসকে প্রতিরোধ ও আত্মত্যাগের মাস হিসেবে বর্ণনা করে বলেন, জুলাই এদেশে…

Read More

চলতি মাসেই ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার হাতে পাওয়ার কথা ছিল দেশের ৮ বিভাগের ১৫০ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখেরও বেশি শিশু শিক্ষার্থীর। কিন্তু টেন্ডারটি চালু করতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী- আগামী সেপ্টেম্বর মাসে এই মিড ডে মিল চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর সূত্র জানায়, প্রাথমিকভাবে দেশের ৮ বিভাগের ৬২ জেলার ১৫০ উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী এ প্রকল্পের সুবিধাভোগী হবে। এ প্রকল্পটি চলবে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পটি সফল হলে সারা দেশের…

Read More

চলতি বছরে বেশ খারাপ সময়ের মধ্যেই কাটিয়েছেন বলিউডের নবাব সাইফ আলি খান। ২০২৫ এর শুরুতে নিজ বাড়িতে হামলার শিকার হয়েছিলেন এই নায়ক। এরই মধ্যে আরও বড় ধাক্কা এল আদালত থেকে। ভারতীয় গণমাধ্যমের খবর, পতৌদি পরিবারের উত্তরাধিকারসূত্রে দাবি করা প্রায় ১৫ হাজার কোটির সম্পত্তি সরকার অধিগ্রহণ করতে চলেছে। গত শুক্রবার ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্ট খারিজ করে দিয়েছে সাইফের করা আবেদন। ঘটনার সূত্রপাত ২০১৪ সালে। সেই বছর মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করে, ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের সম্পত্তি ‘এনেমি প্রোপারটি অ্যাক্ট ১৯৬৮’-এর আওতায় শত্রু সম্পত্তি হিসেবে গণ্য হবে। অর্থাৎ এই সম্পত্তিকে বিদেশি সম্পত্তি হিসেবে বিবেচনা করে তা সরকারের অধীনে আনা হবে। কারণ, নবাব হামিদুল্লাহ…

Read More

মারা গেছেন নীল ছবির জনপ্রিয় তারকা কাইলি পেজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। কাইলি নেটফ্লিক্সের একটি রিয়্যালিটি শো-এর প্রতিযোগীও ছিলেন। তার আকস্মিক মৃত্যু হতবাক করে দিয়েছে তার পরিজন ও ভক্তদের। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের খবর, কাইলি পেজের আসল নাম কাইলি পাইলান্ট। তাকে গত ২৫ জুন লস এঞ্জেলেসে তার বাসভবন থেকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করে না জানালেও তদন্তকারীদের অনুমান, অতিরিক্ত মাদকসেবনের কারণে মৃত্যু হয়েছে কাইলির। ঘটনাস্থলে ফেন্টানিল এবং অন্যান্য মাদকদ্রব্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। কোনো অপরাধমূলক ঘটনা তার সঙ্গে ঘটেনি বলেও জানিয়েছেন তদন্তকারীরা। কাইলির মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা…

Read More

বাজারে উত্তাপ কমছে না সবজির, একই চিত্র মাংসেও। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও বাড়তি দামে বিক্রি হচ্ছে পণ্যগুলো। শনিবার (৫ জুলাই) রাজধানীর রামপুরা এলাকার বাজার ঘুরে দেখা যায়, বাজারে সবজি বিক্রি হচ্ছে আগের মূল্যেই। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, বরবটি ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, কাঁকরোল ৯০ টাকা, গাজর ১৬০ টাকা, শসা ৮০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, করল্লা কেজিপ্রতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে পটলের দাম কিছুটা কমেছে। প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অপরদিকে মাংসের দামও বাড়তির দিকেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০…

Read More

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬০ হাজার ৫৬৬ জন। শনিবার (৫ জুলাই) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, এখন পর্যন্ত ১৮০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৩০ হাজার ৪৪৩ জন, সৌদি এয়ারলাইনসে ২৬ হাজার ৩৫৪ ও ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন। এদিকে, হজ পালন করতে গিয়ে এ…

Read More

গাজায় গত কয়েক সপ্তাহে ত্রাণ কেন্দ্রগুলিতে গুলিতে কয়েকশ বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে। এক সপ্তাহের সামান্য কয়েকদিন আগের ঘটনা। মাহমুদ কাসিম তার ছেলে খাদেরকে হারিয়েছেন। ১৯ বছর বয়সী খাদের মধ্য গাজায় মার্কিন সমর্থনে চলা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গেছিলেন। কাসিম বলেছেন, ওইদিন রাত ১১টা নাগাদ আমি এবং ওর মা শেষবারের মতো ফোনে খাদেরের সঙ্গে কথা বলি। ও আমাদের জানায়, নেটজারিম ত্রাণকেন্দ্রে নিরাপদ জায়গায় আছে। আমি ওকে সাবধানে থাকতে বলি। একটা নাগাদ আমি ওকে ফোন করি। কিন্তু ফোনে সাড়া পাইনি। দুইটা পর্যন্ত অপেক্ষা করি। তারপর কাসিম মধ্য গাজায় যান। হাসপাতালগুলিতে খোঁজ নেন। শেষপর্যন্ত খাদেরের…

Read More

দিনের প্রথমার্ধে ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে। ফলে দিনের শুরু থেকেই গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা কমতে পারে। শনিবার (৫ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাস এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের জন্যই সর্বনিম্ন। সেই সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ, যা ভ্যাপসা গরম…

Read More