Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

পারস্য উপসাগরে নিজেদের নৌযানে সামুদ্রিক মাইন উঠিয়েছে ইরানের সামরিক বাহিনী। গত মাসে এমন তথ্য সামনে আসতেই বেশ শঙ্কিত হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষ আশঙ্কা করছিল, বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের হামলার জবাবে সে সময় হরমুজ প্রণালি অবরোধ করার প্রস্তুতি হিসেবে এ পদক্ষেপ নিচ্ছিল তেহরান। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। গোপন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা। খবর রয়টার্সের। মার্কিন ওই কর্মকর্তারা বলেন, আগে থেকে অজানা এ প্রস্তুতির বিষয়টি গত ১৩ জুন ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর শনাক্ত করা হয়। হরমুজ প্রণালিতে এসব মাইন এখনও ব্যবহার করা হয়নি। তবে, এ প্রস্তুতি ইঙ্গিত…

Read More

দেশের ছয় অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। বুধবার (২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আরও পড়ুন: আদানির বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ সকালে ঢাকার পূর্বাভাসে দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তীতে কোনো রাজনৈতিক দলে যোগ নয়। বরং সাংবাদিকতা ও লেখালেখির জীবনেই ফিরে যেতে চান বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২ জুলাই) সকালে ফেসবুকের এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন। প্রেস সচিব বলেন, ‘আমার কিছু বন্ধু বলেছেন আমি নাকি কোনো বড় রাজনৈতিক দলে বা সদ্য গঠিত একটি দলে যোগ দিতে যাচ্ছি। কিন্তু সোজা কথায় বলি— আমি কোনো রাজনৈতিক দলের প্রতি আসক্ত নই। একজন এমপি বা রাজনৈতিক ‘বিগ শট’ হয়ে যে ধরনের জীবনযাপন করতে হয়, তাতে আমার কোনো আগ্রহ নেই।’ তিনি আরও বলেন, ‘সিঙ্গাপুর বা ইউরোপের মতো দেশে রাজনৈতিক নেতৃত্বে ভালো আর্থিক সুবিধা থাকে।…

Read More

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নির্বাচনে নিজের পুত্রবধু লারা ট্রাম্পকে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। সব ঠিক থাকলে ২০২৬ সালের মধ্যবর্তী সিনেট নির্বাচনে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গ মত বিনিময়কালে ট্রাম্প বলেন, “লারা নর্থ ক্যারোলাইনায় জন্মেছে, বেড়ে উঠেছে, যদিও পরে ফ্লোরিডায় স্থায়ী হয়েছে তার পরিবার। সে খুব চমৎকার একজন মানুষ, আমি সবসময়েই চাইতাম যে সে পার্লামেন্টে নির্বাচনে প্রার্থিতা করুক। এখন সে নর্থ ক্যারোলাইনায় বসবাস করে না, কিন্তু মানসিকভাবে সে সবসময় নর্থ ক্যারোলাইনার বাসিন্দা।” যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা ৫০টি, আর কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মোট আসনসংখ্যা ১০০টি। বেশিরভাগ…

Read More

‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী আদা শর্মা। পাশাপাশি ছবিটি বক্স অফিসেও সাফল্য পেয়েছিল। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আদা শর্মা বেশ সক্রিয়। সম্প্রতি এ অভিনেত্রী এক দুর্ঘটনায় মুখে পড়েছিলেন গুরুতর চোটও লেগেছিল তার। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আসন্ন অ্যাকশন থ্রিলার ছবির শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন আদা শর্মা। প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যরাতে স্ট্যান্টের মহড়া দিতে গিয়েই এমনটা হয়েছে। চোট এতটাই গুরুতর যে তার নাকে আঘাত লেগেছে। তবুও কাজ থামাননি, একজন পেশাদার অভিনেত্রীর মতো মহড়া চালিয়ে গিয়েছেন। এই বিষয়ে আদা এক সাক্ষাৎকারে বলেন, ‘ব্যথা তো সাময়িক সিনেমার কাজও শেষ। যে রাতে আমার চোট লেগেছে তখন…

Read More

এবার এক দারুণ চমক নিয়ে হাজির হচ্ছেন ওপার বাংলার পরিচালক অমিতাভ ভট্টাচার্য। তার নতুন ছবি ‘ত্রিধারা’র মাধ্যমে প্রথমবারের মতো এক ফ্রেমে দেখা যাবে অভিনেতা কৌশিক গাঙ্গুলী, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চঞ্চল চৌধুরীকে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘ত্রিধারা’ ছবির গল্প আবর্তিত হয়েছে প্রেম, সম্পর্ক এবং কঠিন বাস্তবতার জটিল সমীকরণ নিয়ে। ছবির মূল প্লট ২৫ বছর আগের একটি ঘটনাকে কেন্দ্র করে যা দুটি জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দেয়। বর্তমানে সেই অতীত আবার ফিরে এসে নতুন করে তিনটি জীবনের সমীকরণকে প্রভাবিত করবে। এই জটিল এবং মনস্তাত্ত্বিক গল্পের বুননে তৈরি হচ্ছে ‘ত্রিধারা’। অমিত মুখার্জির প্রযোজনায় নির্মিত এই ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক…

Read More

ভারতের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া টাকার ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে বাংলাদেশ। ফলে বহন খরচ এবং বিদ্যুৎ ক্রয় চুক্তি সম্পর্কিত সমস্যাসহ সব বকেয়া পরিশোধ হয়ে গেল। পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, গত জুনে ভারতের এ কোম্পানিকে ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ, যা এককালীন সর্বোচ্চ পরিশোধ। নয়াদিল্লির সূত্রের বরাত দিয়ে পিটিআই লিখেছে, এর মধ্য দিয়ে আগের বকেয়া, বিদ্যুৎ সঞ্চালন ব্যয় এবং বিদ্যুৎ ক্রয়চুক্তি সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের মীমাংসা হয়ে গেছে। এখন বাংলাদেশের আর কোনো বকেয়া নেই, বরং দুই মাসের বিলের সমপরিমাণ এলসি (ঋণপত্র) এবং সব বকেয়ার জন্য সার্বভৌম গ্যারান্টিও বাংলাদেশ দিয়ে রেখেছে। আরও পড়ুন: গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি…

Read More

‘কাঁটা লাগা’ খ্যাত প্রয়াত অভিনেত্রী শেফালির প্রাক্তন স্বামী গায়ক হরমিত সিং সম্প্রতি এক সাক্ষাৎকারে শেফালির সঙ্গে শেষ দেখা ও কথোপকথনের স্মৃতিচারণ করেছেন। তাদের সম্পর্কের তিক্ততা ছাপিয়েও কীভাবে শেষ মুহূর্তে একটি হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছিল তা তিনি তুলে ধরেন। বিনোদন জগতে ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে একসময় ঝড় তুলেছিলেন শেফালি জরিওয়ালা। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছিল গোটা ইন্ডাস্ট্রি। ইউরোপে থাকায় শেফালির শেষকৃত্যে অংশ নিতে না পারলেও তার প্রাক্তন স্বামী হরমিত সিংও এই শোক প্রকাশ করেছিলেন। শেফালির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তার জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে বলে জানান তিনি। আরও পড়ুন: আমি ছাড়া কে আছে আমার: সুনেরাহ  সম্প্রতি এক সাক্ষাৎকারে হরমিত জানান, বছর…

Read More

মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তার অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। সম্প্রতি তার একটি পোস্ট নেটিজেনদের নজর কেড়েছে, যেখানে সুনেরাহ নিজের একাকীত্ব এবং আত্মপ্রেমের এক গভীর বার্তা তুলে ধরেছেন। সুনেরাহ একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘জানা অজানার মাঝে এক অদ্ভুত পাওয়া। কিছুটা সুখ, কিছুটা ব্যথা।’ তার এই কথাগুলো যেন জীবনের চড়াই-উতরাই এবং এর মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার এক ইঙ্গিত দেয় বলে নেটিজেনরা মনে করছেন। আরও পড়ুন: আমার খুবই পছন্দ বরিশালের পেয়ারা বাগান: সাফা কবির পোস্টের পরের অংশে সুনেরাহ আরও লেখেন, ‘সব ভুলে না ভুলে দিন শেষে ভেবে…

Read More

ঝিনাইদহের শৈলকূপায় গড়াই নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় জলজ প্রাণী ‘শুশুক’। যা স্থানীয়ভাবে ‘শিশু’ নামে পরিচিত হলেও এটি ডলফিনের ভিন্ন একটি প্রজাতি। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে শৈলকূপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দাহ গোবিন্দপুর শ্মশান সংলগ্ন গড়াই নদীতে স্থানীয় এক জেলের জালে ওই জলজ প্রাণীটি ধরা পড়ে। স্থানীয় মৎস্যজীবী বিধান ও বিপুল মাঝি জানান, বিকেলে মাছ ধরার সময় হঠাৎ জালের সঙ্গে শুশুকটি উঠে আসে। বিরল প্রজাতির জলজ প্রাণীটি দেখতে নদীপাড়ে ভিড় জমায় উৎসুক জনতা। পরে পাড়ে উঠানোর পরই শুশুকটি মারা যায়। হাকিমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খিলাফত বিশ্বাস বলেন, ঘটনাটি বিকেলে জানতে পারি। যেই জেলের জালে প্রাণীটি ধরা পড়েছে, তাদেরকে শুশুকটি নদীতে…

Read More