কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা রেলস্টেশনে পুরাতন একটি গাছের গোড়ায় ভিতরে আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় ওপরের বিভিন্ন ডালের ফুটো দিয়ে ধোঁয়া বের হতেও দেখেন তারা। পরে এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমান উৎসুক জনতা। মঙ্গলবার (১ জুলাই) মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা রেলস্টেশনে প্রায় ৫০ বছরের পুরনো ওই শিল-কড়াই গাছের ডালপালা দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। জানা যায়, দুজন মুসল্লি ওই শিল-কড়াই গাছের ডালপালা দিয়ে ধোঁয়া বের হতে দেখেন। পরে গাছের কাছে গিয়ে দেখতে পান গোড়ার ভিতর জ্বলছে আগুন। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই গাছের কাছে এসে ভিড় জমান স্থানীয়সহ উৎসুক…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
বাহরাইনের যুববিষয়ক মন্ত্রী রাওয়ান বিন্ত নাজিব তৌফিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। গত ৩০ জুন বাহরাইনের যুব বিষয়ক মন্ত্রীর দপ্তরে হওয়া সাক্ষাৎ নিয়ে মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে যুব উন্নয়নে দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা বিকাশ এবং সাংস্কৃতিক ও জ্ঞান বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়িত্ব পালনে বাহরাইন সরকারের সর্বাঙ্গীন সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতে যুব বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন উপদেষ্টা দিনা বিন্ত রাশিদ আল খলিফা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বরখাস্তের পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এনবিআর সূত্রে জানা গেছে, কমিশনার জাকির হোসেন গত ২৮ জুন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে আয়োজিত ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে অংশ নেন। এ কর্মসূচিতে অংশ নিতে তিনি চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ঢাকায় আসেন এবং এনবিআরের সামনে অবস্থান নেন। এ ঘটনায় রাজস্ব আদায়, আমদানি-রপ্তানি…
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোটবেলার স্মৃতি, কাজের ব্যস্ততা নিয়ে কথা বলেছেন। সাফা কবির বলেন, ‘আমার ছোটবেলাটা বরিশালে অনেক ভেকেশনে যাওয়া হয়েছে, বেশ লম্বা সময় আমি ওখানে ছিলাম। যেটা হয় ছোট বেলায় নানু বাড়ি থাকে এখন যেহেতু তারা নেয় এজন্য এখন আর যাওয়া হয় না। বরিশাল সব সময় আমার জন্য আবেগের একটা জায়গা লাগে।’ তার কথায়, ‘বরিশালে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো। একটা জায়গা আমার খুবই পছন্দ সেটা হচ্ছে পেয়ারা বাগান। আমার মনে হয় এটা অনেক সুন্দর অভিজ্ঞতা যে…
টানা ২ দফা কমানোর পর এবার দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ (বুধবার, ২ জুলাই) থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে। তবে আগের দামেই বিক্রি হবে রুপা। সবশেষ মঙ্গলবার (১ জুলাই) রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের…
ফিলিস্তিনের গাজায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে দখলদার ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালে সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বুধবার (২ জুলাই) ভোরে সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ইসরায়েল প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে। এ সময়ে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব। তিনি লিখেছেন, কাতারি ও মিসরীয়রা শান্তি আনয়নে অনেক কষ্ট করেছে। তারা এটির চূড়ান্ত প্রস্তাব দেবে৷ আমি আশা করি, মধ্যপ্রাচ্যের ভালোর জন্য, হামাস এ চুক্তি গ্রহণ করবে। কারণ এটি ভালো নয়, আরও খারাপ হবে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে,…
মিসাইল হামলার জেরে আবারও আতঙ্ক ছড়ালো ইসরায়েলে। মঙ্গলবার (১ জুলাই) জেরুজালেমে সতর্কতা সাইরেন বেজে উঠলে, নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি শুরু করে সাধারণ ইসরায়েলিরা। খবরটি নিশ্চিত করেছে আরব নিউজ ও টাইমস অব ইসরায়েল। আইডিএফ জানায়, ইয়েমেন থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রটি। যা সফলভাবে ভূপাতিতের দাবি করেছে তারা। হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। গাজায় আগ্রাসনের প্রতিবাদে নিয়মিতই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। যার বেশিরভাগই প্রতিহতের দাবি আইডিএফের। জবাবে ইয়েমেনের ভূখণ্ডে বেশকয়েকবারই হামলা চালিয়েছে ইসরায়েল। অপরদিকে, এ ঘটনায় ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, ইয়েমেনের ভাগ্য তেহরানের মতোই হবে। কেউ…
পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৬৩ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৬৮টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। অন্যদিকে চলতি বছর হজে গিয়ে এ পর্যন্ত ৪২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ পালনকালে বিভিন্ন সময়ে মক্কা, মদিনা, জেদ্দা ও আরাফায় মারা যান তারা। বুধবার (২ জুলাই) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৬৩ হাজার ১৮৮ জন। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায়…
গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রচেষ্টার মাঝে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। ইরানের সঙ্গে ১২ দিনের প্রাণঘাতী যুদ্ধের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ওয়াশিংটন সফরের তথ্য নিশ্চিত করে নেতানিয়াহু বলেছেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন। মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইনপ্রণেতাদের সঙ্গেও বৈঠক করার…
ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার বলা হয় শাকিব খানকে। প্রায় দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। বর্তমান বাংলা সিনে ইন্ডাস্ট্রিরও শীর্ষ নায়ক শাকিব। যে কারণে ভক্তরা তাকে ভালোবেসে কখনও কিং খান, কখনো সুপারস্টার আবার কখনো মেগাস্টার উপাধি দিয়ে থাকেন। তবে শাকিবের নামের আগে ‘মেগাস্টার’ উপাধি নিয়ে এবার আপত্তি জানালেন স্বনামধন্য অভিনেতা জাহিদ হাসান। মূলত এবারের ঈদে প্রেক্ষাগৃহে জাহিদ হাসানের ‘উৎসব’ সিনেমাটি দারুণ ব্যবসা করছে। এমনকি মুক্তির চতুর্থ সপ্তাহে এসে ছবিটি প্রদর্শনী ও আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছে শাকিব খানের তাণ্ডবকেও। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাহিদ হাসান বলেন, ‘আমাদের এখানে ‘তাণ্ডব’ সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য।…
