ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী সুস্মিতা রায়। একটা সময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। একাধিক জনপ্রিয় সিরিয়ালে সুস্মিতাকে দেখা গেছে অভিনয় করতে। কিন্তু এখন ছোট পর্দা থেকে দূরে নিয়ে গিয়ে নিজস্ব ব্যবসায় মন দিয়েছেন অভিনেত্রী। অবশ্য তিনি আরও একটি কারণে বেশ জনপ্রিয়। তা হলো অভিনেতা ও ইউটিউবার সায়ক চক্রবর্তীর দাদার স্ত্রী সুস্মিতা, যাকে সবাই কূটনী বৌদি নামেই চেনেন। সেই সুস্মিতার সঙ্গে সায়কের দাদার বিয়ে ভাঙতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেরাই জানিয়েছেন তারা। বেশ কয়েকদিন ধরেই সুস্মিতা ও সায়কের দাদা সব্যসাচী চক্রবর্তীর সংসার ভাঙার খবর শোনা যাচ্ছিল। যদিও এই নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। তবে মাসের শুরুতেই সুস্মিতার…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ফাইল ছবিআসছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের ভেতরে এবং বাইরে বেশ উৎসাহ-উদ্দীপনার কোনো কমতি নেই। তাইতো এই নির্বাচনে অর্থ বরাদ্দের ক্ষেত্রে ইউনূস সরকার কোনো কার্পণ্য করতে চায়না বলে জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য অর্থের যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেখানে আমরা কোনো কার্পণ্য করব না। এদিকে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ডিএপি, ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এলএনজির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরেও রংপুরে…
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে পাকিস্তান। বিশ্ব যখন যুদ্ধ-বিগ্রহ, রাজনৈতিক বিভাজন ও আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে সন্দেহের মুখোমুখি ঠিক তখনই নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণ করল দেশটি। মঙ্গলবার (১ জুলাই) থেকে শুরু হওয়া এই সভাপতিত্ব পাকিস্তানের জন্য প্রতীকী হলেও কৌশলগতভাবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময়ে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। সংবাদমাধ্যমটি বলছে, এই নিয়ে অষ্টমবারের মতো নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছে পাকিস্তান। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে ইসলামাবাদ, যা চলবে ২০২৬ সালের শেষ পর্যন্ত। তবে ২০১৩ সালের পর নিরাপত্তা পরিষদে এটিই পাকিস্তানের প্রথম সভাপতিত্ব। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম…
তেহরান থেকে প্রথম দফায় ২৮ বাংলাদেশি নাগরিক দেশে পৌঁছেছেন। মঙ্গলবার (১ জুলাই) সকালে তারা ঢাকা পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইরান থেকে দুবাই হয়ে ২৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। গতকাল সোমবার তারা পাকিস্তানের করাচি থেকে দুবাইয়ের উদ্দেশে রওয়ানা দেন। সেখান থেকে বিমানযোগে ঢাকায় আসেন। ইরান-ইসরায়েল সংঘাতের পরিপ্রেক্ষিতে তেহরান থেকে প্রথম দফায় গত ২৫ জুন সড়ক পথে ২৮ জন বাংলাদেশি দেশের উদ্দেশে রওয়ানা দেন। তারা ইরান থেকে স্থলপথে পাকিস্তান সীমান্তে প্রবেশ করেন। সেখান থেকে তাদের নিয়ে আসা হয় পাকিস্তানের করাচিতে। পরে করাচি থেকে বিমানযোগে তাদের দুবাই নিয়ে যাওয়া হয়। দুবাই থেকে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইরান থেকে দেশে ফিরতে…
‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হবে অনুষ্ঠানটি। দলীয় সূত্রে জানা গেছে, যারা অতীত রাজনৈতিক আন্দোলনে প্রিয়জন হারিয়েছেন সেইসব শহীদ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। সেই সঙ্গে অংশ নেবেন বিএনপির জাতীয় পর্যায়ের নেতারা। এ বিষয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন…
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছেন দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনে কথোপকথনের ফাঁস হওয়া একটি অডিওকে কেন্দ্র করে আদালত এই রায় দেন। মূলত ফাঁস হওয়া ওই ফোনকলকে ঘিরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার বিষয়ে সাম্প্রতিক দিনগুলোতে বেশ চাপে ছিলেন প্রধানমন্ত্রী পায়েতংতার্ন। মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, ফাঁস হওয়া একটি ফোনালাপকে ঘিরে তীব্র বিতর্ক ও জনরোষের মুখে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছে। তার বিরুদ্ধে পদচ্যুতি চেয়ে দায়ের হওয়া একটি মামলার বিচারাধীন থাকায় আদালত এই সিদ্ধান্ত নেয়। ফোনালাপটিতে পায়েতংতার্ন সাবেক কম্বোডিয়ান নেতা…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ব্যয় পরিকল্পনার আবারও তীব্র সমালোচনা করেছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। তিনি বলেছেন, এই বিল দেশকে অনিয়ন্ত্রিত ঋণের পথে ঠেলে দিচ্ছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের এই বিলিয়নিয়ার উদ্যোক্তা এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন— যেটি সত্যিকার অর্থে সাধারণ মানুষের কথা বলে। তার মতে, আমরা একদলীয় দেশের বাসিন্দা এবং এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের। মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক লেখেন, “এটা স্পষ্ট যে আমরা একদলীয় দেশের বাসিন্দা—নাম…
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত পাঁচটি সঞ্চয় কর্মসূচির মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। স্কিমের ধরন অনুযায়ী নতুন মুনাফার হার সর্বোচ্চ হার ১১ দশমিক ৮২ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) থেকে এই মুনাফার হার কার্যকর হবে। এর আগে, গত ১ জানুয়ারি সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করা হয়। সে সময় স্কিমের ধরন অনুযায়ী মুনাফার হার সর্বোচ্চ হার নির্ধারণ করা হয় ১২ দশমিক ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীদের মুনাফার হার নির্ধারণ করা…
বলিউডে দীর্ঘদিনের বন্ধুত্ব সালমান খান ও আমির খানের। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানালেন, জীবনের এক অন্ধকার সময়ে সালমান খানের মধ্যেই তিনি পেয়েছিলেন এক অপ্রত্যাশিত বন্ধু। দ্য লালানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সে সময় প্রচুর মদ্যপান করতেন এবং নিজেকে সবার থেকে আলাদা করে রাখতেন। এমন এক সন্ধ্যায় সালমান খানের সঙ্গে ডিনারে দেখা হয়। কীভাবে ওই আড্ডা শুরু হয়েছিল তা মনে নেই, তবে কয়েক ঘণ্টা কথোপকথনের পর সেদিন থেকেই তাদের মধ্যে সত্যিকারের বন্ধুত্বের শুরু হয়। আমির বলেন, “সালমান প্রায়ই দেরি করে আসত। তখন মনে হতো, আমাদের কখনো বন্ধুত্ব হবে না। তবে বহু…
ইরানের সর্বোচ্চ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনিকে হত্যা না করার জন্য ইসরায়েল ও মার্কিন বাহিনীকে বাধা দিয়েছেন বলে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের এই এ মন্তব্যকে ‘অশোভন ও কুরুচিকর’ বলেও উল্লেখ করেছে তেহরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্পের এই বক্তব্য শুধু জাতিসংঘ সনদের আত্মনিয়ন্ত্রণ অধিকার সংক্রান্ত মৌলিক নীতিমালাকেই উপেক্ষা করে না; বরং এটি একটি সম্মানিত সভ্যতাকে অবমাননা এবং বিশ্বের লক্ষ-কোটি মুসলিমের অনুভূতিতে আঘাত। বিবৃতিতে আরও বলা হয়, ইরান এবং মুসলিম বিশ্বের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের প্রতি এ ধরনের অবমাননাকর এবং দম্ভভরা ভাষা যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র চিন্তাধারাকে তুলে ধরেছে। যা তাদের ‘সংলাপ ও সহযোগিতা’ প্রচেষ্টাকে অবিশ্বস্ত করে তোলে। ইরানের…
