পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর কাছে জুলাই বিপ্লবে নিহত শ্রমিকদের একটি তালিকা এবং শ্রমিক-কর্মচারী ন্যাশনাল কনভেনশন-২০২৩ এর সারসংক্ষেপ ও ঘোষণাপত্র হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে ডক্টর আনিসুজ্জামান চৌধুরীর কাছে জুলাই বিপ্লবের নিহত শ্রমিকদের তালিকা হস্তান্তর করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় শিমুল বিশ্বাস বলেন, জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী শ্রমজীবী মানুষের মধ্যে প্রায় ৯৭ জন সম্মিলিত শ্রমিক পরিষদ এবং শ্রমিক দলের নেতাকর্মী এবং সক্রিয় সংগঠক ছিলেন। তিনি বলেন, আন্দোলন এবং সংগ্রাম পরবর্তী…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) দীর্ঘদিন ধরে কর্মরত অস্থায়ী শিক্ষক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ২৯৫ জনকে যাচাই-বাছাই শেষে স্থায়ী করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার (৩০ জুন) নগরের টাইগারপাস চসিক প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত এক বৈঠকে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করেও অনেকেই স্থায়ীকরণের অপেক্ষায় ছিলেন। আমরা ন্যায়ভিত্তিক যাচাই-বাছাই শেষে উপযুক্তদের স্থায়ী করেছি। বাকিদেরও ধাপে ধাপে স্থায়ী করা হবে। মেয়র জানান, সরকারি শিক্ষক পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী ১৭৪ জনকে, ৭৮ জন প্রভাষককে স্থায়ী করা হয়েছে। ১৫ জন পুরুষ ও ১৫ জন মহিলা চিকিৎসককে মেডিকেল অফিসার পদে স্থায়ী করা হয়েছে। এছাড়া মেডিকেল কনসালটেন্ট পদে ২ জন,…
জুলাই আন্দোলনের প্রতীক শহিদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুরসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (৩০ জুন) দুপুরে এ আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর আগে সোমবার সকালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন আবু সাঈদ হত্যার সঙ্গে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে। গত ২৪ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। একইসঙ্গে আবু সাঈদকে হত্যায় ব্যবহৃত অস্ত্র প্রসিকিউশনে জমা…
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তের এই সংখ্যা চলতি বছরে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। এসব রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৪৯ জন আক্রান্ত বরিশাল বিভাগে। তবে এই সময়ে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু হয়নি। সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬১, ঢাকা উত্তর সিটিতে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৫ জন, খুলনা বিভাগে…
পাকিস্তানে গত কয়েক দিন ধরে প্রবল বৃষ্টি ও বন্যায় দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৫ জনে পৌঁছেছে। রোববার (২৯ জুন) দেশটির বিপর্যয় মোকাবিলার সঙ্গে জড়িত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। পাকিস্তানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আফগান সীমান্তের পাশের এলাকা খাইবার পাখতুনখোয়া। সেখানে ১০ শিশুসহ ২১ জনের মৃত্যু হয়েছে। সেখানে আকস্মিক বন্যা ১৪ জনকে ভাসিয়ে নিয়ে গেছে। এ ছাড়া দেশটির পাঞ্জাবে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে দেওয়াল ধসে আটজন শিশু মারা গেছে। সিন্ধু ও বালোচিস্তানে মারা গেছেন ১১ জন। পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি থাকতে পারে। রোববারের ২৪ ঘণ্টায় পাঞ্জাবের বিভিন্ন স্থানে…
সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের নামে প্রায়ই নানা গুজব ছড়াতে দেখা যায়। যেগুলো নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির শিকার হন অভিনয়শিল্পীরা। এবার তেমনই এক ঘটনার শিকার হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক গ্রুপ এবং পেজে ‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’ শিরোনামে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। বিষয়টি চোখে পড়েছে মাহিরও। হঠাৎ নিজের মৃত্যুর খবরে হতবাক হয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে সামাজিক মাধ্যমে স্পষ্ট মাহি জানিয়ে দিয়েছেন, তিনি ভালো আছেন। সোমবার ফেসবুক পোস্টে মাহি লেখেন, ‘আমি আছি, মরি নাই রে ভাই।’ এর মাধ্যমে তিনি গুজবকারীদের উদ্দেশ্যে কটাক্ষ করেই জানিয়ে দিলেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা।তিনি সুস্থ আছেন এবং…
স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংকসহ অনুমোদনহীন যেকোনো বৈদ্যুতিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহার রোধে নতুন একটি আইন পাস করেছে ইরানের পার্লামেন্ট। নতুন এই আইনের আওতায় এই প্রযুক্তি ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করে আরোপ করা হয়েছে কঠোর শাস্তির বিধান। অপরাধের মাত্রা অনুযায়ী কারাদণ্ড থেকে শুরু করে শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, গত ২৩ জুন এই আইনটি পার্লামেন্টে অনুমোদন পেয়েছে এবং শনিবার (২৯ জুন) তা জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। টানা ১২ দিন ইসরায়েলের সঙ্গে ভয়াবহ সংঘাতের পর থেকেই ইরানে বিদেশি প্রভাব, স্পাই নেটওয়ার্ক ও তথ্য নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় দেশটির সরকার মনে করছে, স্টারলিংকের মতো মনিটরবিহীন স্যাটেলাইট…
স্বজন হারানোর বেদনা মেনে নেওয়া বড়ই কঠিন। আর সেই ব্যথা যখন নিজের ছোট ভাইকে হারানোর তখন তা আরও বেশি তীব্র হয়ে ওঠে। ওপার বাংলার অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর জীবনে এখন নেমে এসেছে এমনই এক শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার ছোট ভাই অমিতাভ চক্রবর্তী। ৬৭ বছর বয়সে প্রয়াত অমিতাভ ছিলেন চিরঞ্জিত চক্রবর্তীর চেয়ে বছর ছয়েকের ছোট। ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠা, খেলাধুলা, খাওয়া, ঘুম — প্রতিটি মুহূর্তে মিশে আছে তাদের অটুট বন্ধন। সেই স্মৃতিচারণ করতে গিয়ে চিরঞ্জিত চক্রবর্তীর কণ্ঠে ঝরে পড়ল গভীর বিষাদ। ভাইয়ের স্মৃতিতে একরাশ মন খারাপ নিয়েই ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার থেকে ছ’বছরের…
বলিউডের তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে নেটিজেনদের মাঝে যে গুঞ্জন চলছিল সে বিষয়ে অবশেষে মুখ খুললেন অভিষেক। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক নিন্দুকদের কড়া জবাব দিয়েছেন এবং স্পষ্ট করে দিয়েছেন তাদের সম্পর্কে কোনো ছেদ পড়েনি। অভিষেক সাক্ষাৎকারে বলেন, ‘লোকে যা বলে তাতে আমার কিছু যায় আসে না। তবে আমার একটি পরিবার রয়েছে তারা দুঃখ পান। আমি যদি সব কিছুর ব্যাখ্যাও দিই তাও লোকে আমার কথার ভুল ব্যাখ্যা করবেই। কারণ নেতিবাচক খবর বেশি বিক্রি হয়। আপনি (নিন্দুকরা) আমার কেউ নন। আপনি আমার জীবন বাঁচতে আসবেন না।’ তার কথায়, ‘সুতরাং আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই। যারা নেতিবাচক কথা ছড়ান…
চীনের সঙ্গে নতুন একটি আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় কাজ করছে পাকিস্তান। এই জোট গঠনের পরিকল্পনার সঙ্গে যুক্ত আছে বাংলাদেশও। বলা হচ্ছে, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিকল্প হয়ে উঠতে পারে সম্ভাব্য ওই জোটটি । মূলত, এই উদ্যোগেরই অংশ হিসেবে সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান, চীন ও বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান ও চীন বর্তমানে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একসঙ্গে কাজ করছে, যা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিকল্প হয়ে উঠতে পারে। ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে এই বিষয়ে আলোচনা এরই…
