Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে আগামী ৫দিনের জন্য হামলার পরিকল্পনা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ মার্চ) তার ঘোষণার পর আকস্মিকভাবে আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক দরপতন হয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ট্রাম্প এমন ঘোষণা দেওয়ার অল্প সময়ের মধ্যে তেলের দাম গড়ে ১৩ শতাংশ কমে গেছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১৭ ডলার কমে ৯৬ ডলারে নেমে এসেছে। অর্থাৎ ব্রেন্টের দাম কমেছে ১৫ শতাংশ। অপরদিকে ইউএস টেক্সাস ইন্টারমেডিয়েটের দাম প্রতি ব্যারেল ১৩ ডলার কমে গেছে। যা আগের দামের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ কম। বর্তমানে এ তেল প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮৫ দশমিক ২৮ শতাংশ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে…

Read More

ইরানের সঙ্গে গত দুইদিন বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থতিতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলার পরিকল্পনা পাঁচদিনের জন্য স্থগিত করার কথা জানিয়েছেন তিনি। গত শনিবার ট্রাম্প হুমকি দেন, ইরানকে আগামী ৪৮ ঘণ্টার হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নয়ত তাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবেন তিনি। তার হুমকির জেরে পাল্টা হুমকি দেয় ইরান। দেশটি জানায়, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোর যেসব বিদ্যুৎ কেন্দ্র মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে সেগুলো লক্ষ্য করে হামলা চালাবে। ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রায় শেষ দিকে চলে এসেছে। তার আগেই তিনি হামলার পরিকল্পনা স্থগিতের কথা বলছেন।…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা ঘিরে ইরান কঠোর অবস্থান নিয়েছে। ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বা স্থল অভিযান শুরু হলে পারস্য উপসাগরের বিস্তীর্ণ এলাকায় নৌ-মাইন পেতে দেওয়া হবে এবং আঞ্চলিক জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা পরিষদ। সোমবার (২৩ মার্চ) ভোরে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির পরিবর্তন না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার প্রস্তুতি নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলমান সংঘাতে ইরানে দেড় হাজারের বেশি এবং…

Read More

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটির আমেজের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অঙ্গনে চলছে আলোচনা। এরই মধ্যে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। সোমবার (২৩ মার্চ) বিসিবি সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। চিঠিতে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন তিনি। এর আগে রোববার (২২ মার্চ) বিসিবির একটি গুরুত্বপূর্ণ কমিটিতে পরিবর্তন আনা হয়। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয় মোখছেদুল কামাল বাবুকে। তিনি এর আগে একই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বর্তমানে বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বেও রয়েছেন তিনি। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আমজাদ হোসেন। তবে দায়িত্ব…

Read More

দেশে জ্বালানি তেল নিয়ে প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী নেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, জনগণের কাছে আহ্বান থাকল যে আপনারা প্যানিক হবেন না, আতঙ্কিত হবেন না। তেল আছে, আমরা তেল দিয়ে যাচ্ছি। আপনাদের প্রয়োজনের বেশি তেল নেবেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এ সমস্যার সমাধানে দিন-রাত চেষ্টা করছি। আশা করি এ সমস্যার সমাধান করতে পারবো। তিনি বলেন, ভর্তুকি দিয়ে হলেও আমরা জ্বালানি তেল আমদানি করছি। এরপরও জনগণের কথা ভেবে দাম বাড়ানো হয়নি। তাই আতঙ্কিত না…

Read More

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। ইরানের সামরিক বাহিনী প্রকাশিত একটি ভিডিওতে জুলফাগারিকে ইংরেজিতে বলতে শোনা যায়, ট্রাম্প, তোমাকে বরখাস্ত করা হলো। তুমি এই বাক্যের সঙ্গে পরিচিত। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর আগে, হরমুজ প্রণালি পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দেন ট্রাম্প। এর জবাবে ইরান সতর্ক করে জানিয়েছে, এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে মধ্যপ্রাচ্যজুড়ে বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি স্থাপনা এবং…

Read More

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, তেলের কোনো সংকট নেই। পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের কোনো সংকট নেই। এখানে অসাধু কিছু ব্যবসায়ী বিভিন্ন সময়ে একটি কৃত্তিম সংকট তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করে। সোমবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আহমেদ আযম খান বলেন, ইনশাআল্লাহ আমাদের এই সরকারের আমলে এ ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে আমরা প্রশ্রয় দেব না। এছাড়াও যারা যানবাহন চালাচ্ছেন তাদের তেল নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, শহীদ ওসমান হাদির বিষয়ে আমাদের সরকার খুবই সিরিয়াস। আমরা যখন সরকারে…

Read More

সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং বাহরাইনে মোতায়েন করা মার্কিন পঞ্চম নৌবহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিটি মার্কিন সামরিক মোতায়েন ও অভিযানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সেখানে মার্কিন গোয়েন্দা বিমানগুলো অবস্থান করে। এই কৌশলগত অবস্থান বিবেচনা করেই তারা সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। একই সময়ে ইয়েমেনের হুতি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা আল-মাসিরাহ জানিয়েছে, ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি ইসরাইলের বেন গুরিয়ান বিমান ঘাঁটির কাছে অবস্থিত ‘জায়নিস্ট অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সেন্টার’-এ হামলা চালিয়েছে। এই অভিযানে তারা অত্যন্ত বিধ্বংসী ‘আরাশ-২’ অ্যাটাক…

Read More

আগামী ২৬ মার্চ পর্দা উঠতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের। যেখানে বাংলাদেশের ৬ ক্রিকেটার দল পেয়েছেন। এর মধ্যেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৪ ক্রিকেটার। সোমবার (২৩ মার্চ) সকালে দেশ ছেড়েছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। বাকি দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও তানজিদ তামিম যাবেন পরে। পিএসএলে এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। পরবর্তীতে শরিফুল ইসলাম এবং তানজিদ তামিমও প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে শরিফুল এবং…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। হরমুজ প্রণালি খুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটামের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (২৩ মার্চ) ব্রেন্ট ক্রুডের দাম ৬৫ সেন্ট বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১১২ দশমিক ৮৪ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই ক্রুড) ৮৪ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে। দিনের শুরুতে উভয় ধরনের তেলের দামই ১ ডলারের বেশি কমে গিয়েছিল। ব্রেন্ট ও ডব্লিউটিআই ক্রুডের মধ্যে ব্যারেলপ্রতি বর্তমান ব্যবধান ১৩ ডলারের বেশি। এই হার গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, হুমকি ও বাগাড়ম্বরের মতো বিষয়গুলো…

Read More