Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 25 August 2026, 07:31: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » চেনা রূপে রোনালদো, পর্তুগালের গোল উৎসবের রাতে আক্ষেপ শুধু হ্যাটট্রিকের
    খেলাধুলা

    চেনা রূপে রোনালদো, পর্তুগালের গোল উৎসবের রাতে আক্ষেপ শুধু হ্যাটট্রিকের

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কJune 24, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চেনা রূপে রোনালদো, পর্তুগালের গোল উৎসবের রাতে আক্ষেপ শুধু হ্যাটট্রিকের

    যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে যেন পুরোনো রোনালদোরই পুনরুত্থান ঘটল। আগের ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বিরুদ্ধে ১-১ গোলে ড্রয়ের পর পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। সেই সব সমালোচনাকে এক ফুঁয়ে উড়িয়ে দিয়ে হিউস্টনে জ্বলে উঠলেন তিনি। তাঁর দুর্দান্ত জোড়া গোলে উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে পর্তুগাল। তবে এই দাপুটে জয়ের রাতেও পর্তুগালের জন্য একমাত্র আক্ষেপ—রোনালদোর হ্যাটট্রিক না পাওয়া।

    ম্যাচের শুরু থেকেই চেনা ছন্দে দেখা যায় পর্তুগালকে। খেলার মাত্র ৬ মিনিটেই জোয়াও ক্যানসেলোর চমৎকার ক্রস থেকে নিখুঁত এক ভলিতে দলকে এগিয়ে নেন অধিনায়ক রোনালদো। এই গোলের মাধ্যমে ইতিহাসের প্রথম পুরুষ ফুটবলার হিসেবে টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েন ৪১ বছর বয়সী এই কিংবদন্তি। একই সাথে ইউসেবিওকে ছাড়িয়ে বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতাও এখন তিনি।

    পর্তুগালের আক্রমণের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিল প্রথবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া উজবেকিস্তান। ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে এক চোখধাঁধানো ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন নুনো মেন্দেস। ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের রক্ষণভেদী পাস ধরে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন সিআরসেভেন। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল।

    দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি রবার্তো মার্তিনেসের শিষ্যরা। ৬০ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল জোয়াও ফেলিক্সের ফ্লিক হয়ে উজবেক ডিফেন্ডার আবদুকোদির খুসানভের গায়ে লেগে আত্মঘাতী গোল হলে পর্তুগাল ৪-০ ব্যবধানে এগিয়ে যায় (ফিফার অফিশিয়াল ম্যাচ শিট অনুযায়ী গোলটি আত্মঘাতী হিসেবে গণ্য হয়েছে)।

    পর্তুগিজদের এই একপেশে দাপটের মাঝেও আলোচনা জুড়ে ছিল রোনালদোর হ্যাটট্রিক মিস। ম্যাচের ৭৩ মিনিটে তাঁর একটি বাঁ-পায়ের শট ডিফেন্ডারের গায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। এর কিছুক্ষণ পরেই উজবেক গোলরক্ষক আবদুভোখিদ নেমাতভ দুর্দান্ত এক ডাবল-সেভে রোনালদোকে গোলবঞ্চিত করেন। এমনকি ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইনজুরি টাইমে আরেকটি সুযোগ পেলেও অফসাইডের কারণে হ্যাটট্রিক আর পূর্ণ করা হয়নি তাঁর।

    খেলার ৮৩ মিনিটে মাঠে নামা রাফায়েল লেয়াও ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক তিন মিনিট আগে (৮৭ মিনিটে) নেলসন সেমেদোর কাটব্যাক থেকে বুলেট গতির এক শটে উজবেকিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

    এই বিশাল জয়ের ফলে গ্রুপ ‘কে’ থেকে নকআউট পর্বের (রাউন্ড অব ৩২) লড়াইয়ে দারুণভাবে টিকে রইল পর্তুগাল। অন্যদিকে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় টেবিলের তলানিতেই রইল উজবেকিস্তান।

    উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিল পর্তুগাল চেনা রূপে রোনালদো পর্তুগাল পর্তুগালের গোল উৎসবের রাতে আক্ষেপ শুধু হ্যাটট্রিকের রোনালদো রোনালদোর জোড়া গোল
    পূর্ববর্তী খবররোনালদোর জোড়া গোলে ৩–০ এগিয়ে পর্তুগাল
    পরবর্তী খবর দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা

    আরো সংবাদ পড়ুন

    রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

    বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

    ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক অধিনায়কদের

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন

    অবশেষে প্রতিরোধ ভাঙলেন শরিফুল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    চলতি অর্থবছরেই দেশের ৫ ধরনের স্থানীয় সরকার নির্বাচন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    August 25, 2026

    হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

    August 25, 2026

    ৪৭ বছর পর যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদের তালিকা’ থেকে বাদ দেয়া হলো সিরিয়ার নাম

    August 25, 2026

    রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

    August 25, 2026

    সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

    August 25, 2026

    ৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং

    August 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.